এম মইনুল এহসান ॥
আগামী র্নিবাচনকে সামনে রেখে ভোলা সদরের আলীনগরে সদস্য সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীনগর ইউনিয়ন শাখা ।
শুক্রবার বিকেল ৩ টায় আলীনগর নজু বেপারি বাজার চত্বরে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফজ মো: ইব্রাহিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সংসদ র্নিবাচনে ভোলা সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাও: ইয়াসিন নবিপুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাতাবুনিয়ার পীর মাও: মাহবুবুর রহমান ওসমানী, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাও:তাজউদ্দিন ফারুকি , সহ সভাপতি মাও: মিজানুর রহমান ,সম্পাদক মাও: তরিকুল ইসলাম , যুগ্ম সম্পাদক মাও: আতাউর রহমান মোমতাজী , সদর থানা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মুফতি আবদুল মমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক মাও: গোলাম মোর্শেদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাও: রাশেদুল ইসলাম , সহ সভাপতি মাও: ইউসুফ হোসেন ,সাধারন সম্পাদক হাফেজ মাও: ইব্রাহিম খলিল ।
ইসলামী আন্দোলন ভোলা জেলা প্রচার সম্পাদক মাও: ইউসুফ আদনানের সঞ্চলনায় প্রধান অতিথি মুফতি ইয়াসিন নবীপুরি বলেন ,ইসলামী হুকুমাত বাস্তবায়নের চেষ্টা করতে হবে । এটা প্রত্যেক মুসলমানের জন্য ইমানি দায়িত্ব । আগামি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকে ভোট দিয়ে ইসলামী হুকুমাত কায়েমের জন্য সকলের প্রতি আহবান জানান ।
ইসলামী হুকুমাত কায়েমের চেষ্টা করা ফরজে আইন : মুফতি আবদুল মমিন
ইসলামী আন্দোলন ভোলা সদর থানার সাধারন সম্পাদক ও রতনপুর জামিয়া ইব্রাহিমিয়া সিরাজুল উলুমের মুহাদ্দিস মুফতি আবদুল মমিন বলেছেন ইসলামী হুকুমাত বাস্তবায়নের চেষ্টা করা ফরজে আইন । নামাজ, রোজা যেমন ফরজ তেমনি ইসলামী হুকুমাত কায়েমের চেষ্টা করা ও ফজর ।এই ফরজ আদায় থেকে অব্যাহতি পাওয়ার কারো সুযোক নেই। নামাজ না পরা, রোজা না রাখা, হত্যা , জিনা , সুদ ,ঘুষ যেমন গুনাহে কবিরা তেমনি ইসলামী হুকুমাত বাস্তবায়নের চেষ্টা না করারও গুনাহে কবিরা । হাদিস শরিফ অনুযায়ি, কোন বেক্তি মারা গেল কিন্তু ইসলামী হুকুমাত কায়েমের চেষ্টা করলো না অথবা ইসলামী হুকুমাক কায়েম করতে হবে এমন চিন্তা ও করলো না সে মারা গেল মুনাফিক অবস্থায় । তাই প্রতেক মুসলমানের জন্য ইসলামী হুকুমাত কায়েমের জন্য চেষ্টা কারা সকল মুসলমানের জন্য ইমানি দায়িত্ব ।
ইশা ছাত্র আন্দোলনের আলিনগর শাখার কমিটি গঠন :
সমাবেশ শেষে বেপারি বাজার জামে মসজিদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আলীনগর শাখার কমিটি গঠন করা হয়েছে । ইশা ছাত্র আন্দোলনের জেলা দপ্তর সম্পাদক মো: মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মো: হেলার উদ্দিন, সদর থানা সভাপতি মো: ফিরোজ আহমেদ , সহ সভাপতি মো: আল আমিন , সদর থানা ইশা ছাত্র আন্দোলনের নেতা মো: হাবিবুর রহমানের উপস্থিতিতে ইশা ছাত্র আন্দোলন আলীনগর শাখার কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে মো: ইমদাদ উল্লাহ কে সভাপতি , মো: গিয়াসউদ্দিন কে সহ সভাপতি , মো: আবি আবদুল্লাহ শাকিল কে সাধারন সম্পাদক, হাফেজ মো: কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক , মো: জোবায়ের কে প্রচার সম্পাদক , মো: দ্বীন ইসলামকে অর্থ সম্পাদক , মো: হাসনাইন কে প্রশিক্ষন সম্পাদক, মো: তরিকুল ইসলাম কে ছাত্রকল্যান সম্পাদক, মো: ইব্রাহিম কে সাহিত্য সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল