রাশেদুজ্জামান হ্যাভেন ॥
ভোলা সরকারী কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংর্বধনা প্রদান করেছে ভোলা সরকারী কলেজের মৃত্তিকা বিজ্ঞান-হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ। বুধবার দিনব্যাপী ৩টি বিভাগ র্কতৃক পৃথক পৃথক ভাবে এই বিদায় সংর্বধনার আয়োজন করা হয় ।
প্রথমে দুপুর ১২টার দিকে ভোলা সরকারী কলেজের ২০৯ নম্বর হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিদায়ী অতিথি অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারকে বিদায় সংর্বধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ উল্লাহ স্বপন। বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সাইদুর রহমান । এসময় শিক্ষার্থীরা বিদায়ী অতিথিকে নিয়ে রচিত মানপত্র অধ্যক্ষ পারভীন আখতারের হাতে তুলে দেন ।

পরে বেলা ১টার দিকে হিসাববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর পারভীন আকতার কে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয় । হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া । এসময় বক্ত্যব রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ মাছুদ, মো: বাহাউদ্দিন। বিদায়ী অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার কে নিয়ে কবিতা পাঠ করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪র্থ বর্ষের শিক্ষার্র্থী সন্তু দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর পারভিন আকতারের সার্বিক কল্যান কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের অতিথি শিক্ষক মো: আওলাদ হোসেন ।
বেলা আড়াইটার দিকে দিকে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে প্রফেসর পারভীন আকতার কে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয় । ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: গোলাম জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক জামাল হোসেন , উদ্ভিদ বিজ্ঞানের সহযোগি অধ্যাপক আবদুল গফুর । এসময় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, প্রভাষক মো: এরশাদ , মো: ফকরুল আলম । অধ্যক্ষ প্রফেসর পারভীন আকতারকে নিয়ে কবিতা পাঠ করেন ৩য় বর্ষে শিক্ষার্থী মো: নাইম । কবিতা পাঠ শেষে স্ব-রচিত কবিতা লিপি অধ্যক্ষ পারভীন আখতারের হাতে তুলে দেন কবিতার রচয়িতা মো: নাইম । অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী গোলাম সরোয়ার , ২য় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ,রোদেলা দাস মেঘলা ।
এসময় ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন কিরন, সহ সভাপতি ফাহাদ হোসেন , সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল