ইস্রাফিল ইফাতঃ
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদে হত দরিদ্রের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ১০৪ জনের মাঝে বয়স্ক, প্রতিবন্ধি, বিধবা ভাতার কার্ড প্রদান করা হয় ।
শনিবার আলীনগর ইউনিয়ন পরিষদে আলীনগরের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বশির উদ্দিন আহমেদ এই কার্ড প্রদান করেন । এসময় তিনি বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমদের আদেশে যেন কোন নাগরিক সরকারি সুবিধা হতে বঞ্চিত না হয় , বিশেষ করে হত দরিদ্র, প্রতিবন্ধি , বিধবারা । তাই আমরা আমাদের পক্ষ থেকে সকলের দোর গোড়ায় সেবা পৌছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল