প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০১৮, ৩:০০ অপরাহ্ণ
সিরিয়ার ভুল আক্রমণে প্রাণ হারালো রাশিয়ার ১৫ সেনা

সিরিয়ার ভুল আক্রমণে রাশিয়ার একটি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। এতে প্রাণ হারায় কমপক্ষে ১৫ সেনা। খবর সিএনএনের।
রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র অভিযোগ করে বলেন, সিরিয়ার এমন ভুলে আমাদের ১৫ জন কর্মী প্রাণ হারিয়েছে। এমন করে কারও সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় না।
মস্কোর পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া গতকাল (সোমবার) দুর্ঘটনাবশত রাশিয়ার একটি সামরিক বিমানকে আক্রমণ চালায়। মিসাইল দিয়ে সিরিয়া ওই বিমানকে হামলা করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'আরআইএ' জানায়, রাশিয়ার সামরিক বাহিনী বলছে বিমানটি ভূপাতিত হওয়ার কারণ সিরিয়া। কিন্তু তারপরও সিরিয়ার সামরিক বাহিনী ভুল স্বীকার করছে না।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.