স্টাফ রির্পোটার ॥
ভোলার লোকালয় থেকে পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার” উদ্ধার করেছে বন বিভাগ। আজ বুধবার (৩১ অক্টোবর) বিকাল থেকে চেষ্টা চালিয়ে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ির দোকান থেকে সাড়ে ৩ ফুট লম্বা বিলুপ্তপ্রায় ভয়ংকর প্রজাতির এই সাপটি উদ্ধার করা হয়।
উপকূলীয় বন বিভাগ ভোলার রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, বিকালে স্থানীয়রা লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। সাপটি অনেকটা অজগরের মত দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার” অথবা চন্দ্রবোড়া সাপ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল