প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০১৮, ৫:৩৮ অপরাহ্ণ
পশ্চিম ইলিশা কাদির হাওলাদার বাড়ীতে নৌকা মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক

এম রহমান রুবেল/ এম জামিল হোসেন।।
ভোলা ১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তোফায়েল আহমেদ কে বিজয়ী করার উদ্দেশ্য ভোলা পশ্চিম ইলিশা ইউনিয়নে কাদির হাওলাদার বাড়ীতে ইউনিয়ন কর্মী ,ওর্য়াড কর্মী ও স্থানীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভোলা পশ্চিম ইলিশা ইউনিয়ন কাদির হাওলাদর বাড়ীতে ইউনিয়ন কর্মী ,ওর্য়াড কর্মী ও স্থানীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক এর আয়োজন করা হয়।
এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ভোলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন মশু। উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এসময় উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন বলেন । বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে যা বাংলা দেশের জন্য গৌরভের বিষয় । তিনি আরো বলেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কি ভাবে সাধারন মানুষের সাহায্য সহযোগিতা করতে হয় যা একমাত্র শেখ হাসিনা সরকার আমলেই হয়েছে।এসময় তিনি আরো বলেন ভোলার মানুষের সব সময় যে আসাটি ছিল সেটি হলো নদী ভাঙ্গন রোধ করা । যা বর্তমান সরাকারের আমলে একমাত্র বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর দ্বারা সম্ভব হয়েছে। এছাড়াও গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাড়েয়েছন। এবং তাদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনামূল্য চাউল দেওয়া সহ বিভিন্ন স্থানে সহযোগিতা করেছেন তাই এই উন্নয়ন দ্বারা অব্যাহত রাখতে ভোলার প্রিয় মাটি ও মানুষের নেতা. জন নেতা তোফায়েল আহমেদে কে আবারো নৌকা র্মাকা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.