প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০১৮, ৪:১২ অপরাহ্ণ
লালমোহনে মেজর হাফিজ সন্ত্রাসের রাজনীতি করছে- শাওন

লালমোহন প্রতিনিধি ।।
লালমোহন ও তজুমদ্দিনকে বিএনপি প্রার্থী মেজর হাফিজ ২৩ বছর উন্নয়ন বঞ্চিত রেখেছেন। তিনি উন্নয়ন না করে সন্ত্রাস উপহার দিয়েছেন। বিভিন্ন বাহিনী তৈরি করে প্রতিটি নির্বাচনে লাশের রাজনীতি করতেন।
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন উত্তর বাজারে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় নূরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।
শাওন বলেন, মেজর হাফিজ অনেক লাশ ফেলেছেন । আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে লালমোহন-তজুমদ্দিনে ব্যাপক উন্নয়ন করে দৃশ্যপট পাল্টে দিয়েছি।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, ওয়ার্ড কাউন্সিলর রঞ্জয় কুমার দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.