
বৃহস্পতিবার দুপুরে ভোলায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তোফায়েল বলেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে। যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই ফাসির আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে।
এর আগে তিনি সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা ইউপির বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সিনিয়র সহ- সভাপতি মাহমুদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল