প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮, ১:১৩ অপরাহ্ণ
ভোলা-২ আসনে প্রচারণায় ব্যস্ত মহিলালীগ

বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা-২ আসনে নৌকার প্রার্থী এমপি আলী আজম মুকুলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বোরহানউদ্দিন উপজেলা মহিলালীগ।
ঘরে বসে নেই এমপির স্ত্রী জাহানারা ইয়াছমিন বুলু। উপজেলার প্রতিটি ইউপির বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করছে তারা।
প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার কাচিয়া ইউপির বিভিন্ন ওয়ার্ডে তারা উঠান বৈঠক করেন। শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, কাচিয়া ইউপির আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন নিরব হাওলাদারসহ মহিলালীগের নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.