প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৮, ৩:৫৩ অপরাহ্ণ
লালমোহন নৌকার প্রচারণায় ফেরদৌস-অপু

লালমোহন প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচারণী উৎসব। এই প্রচারণায় বিভিন্ন দলের হয়ে অংশ নিচ্ছেন শোবিজের অনেক তারকারা। এদের মধ্যে দর্শকপ্রিয় নায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রচারণায় অংশ নিচ্ছেন।
এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে তারা নৌকার প্রচারণায় ঢাকা থেকে হলেকিপ্টার যোগে ভোলার লালমোহনে যান।
এদিকে দুই তারকা লালমোহনে আসার কথা মানুষরে কাছে প্রচার না হলেও বিষয়টি জানাজানি হয়ে যায়। এ সময় তাদের এক নজর দেখতে ভিড় করে সাধারণ মানুষ ও ভক্তরা।
প্রচারণার প্রথমেই ফেরদৌস ও অপু বশ্বিাস ফরাজগঞ্জ ইউনয়িনে গণসংযোগে যান। সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ তাদরে দেখার জন্য ভিড় করেন। এ সময় তারা নৌকার পক্ষে ভোট চান।
নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে ফরেদৌস বলনে, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে ভোট চাইতে আমরা এখানে এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.