
তিনি বলেন, তারা নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের এই মিথ্য অভিযোগ তারা সারাজীবন করেছে।
শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ঐক্যফ্রন্টের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নীতি ও আদর্শহীনদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে, এই নীতি আদর্শহীন মানুষকে বাংলার জনগণ পছন্দ করেনা। জনগণ ৩০ তারিখে ব্যালেটের মাধ্যমে তাদের জবাব দিবেন।
মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে তারা পেট্রোল বোমা মেরে, মানুষ খুন করে, মায়ের বুক খালি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলো। এর আগেও তারা ২০০৮ ও ২০১০ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি।
এ সময় পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন পথসভায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল