প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০১৮, ১২:০৬ অপরাহ্ণ
উন্নয়ন দেখে নৌকায় ভোট দিন-এমপি শাওন

লালমোহন প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় লালমোহন ও তজুমদ্দিনে উন্নয়ন করেছি। আরো উন্নয়ন করতে চাই। উন্নয়ন দেখে নৌকায় ভোট দিন। আপনারা ভোট দিলে আবারো উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাব। আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই।
শনিবার বিকেলে লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধনের সময় এমপি শাওন এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.