প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০১৮, ২:০৯ অপরাহ্ণ
লালমোহনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত – এমপি শাওন

লালমোহন প্রতিনিধি।।
একাদশ সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চাইছেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন এমপি শাওন।
এ সময় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। দেশে আবারো সন্ত্রাস ছড়িয়ে পড়বে।
প্রচারণায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.