প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ১:০৪ অপরাহ্ণ
গোপেনে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ইলিশার মেম্বার ওয়াবদা কামালের ছেলে জনতার হাতে আটক

স্টাফ৷ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রেমিকার সঙ্গে দেখা করার সময় প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে এলাকাবাসি । গতকাল শুক্রবার রাতে ইলিশা ইউনিয়নের মালের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
ইলিশা ইউনিয়নের ইউপি মেম্বার ওয়াবদা কামালের ছেলে আলাউদ্দিন (২২) পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজার সংলগ্ন মানিক মোরাদারের মেয়ে মিশু আক্তারের সাথে দীর্ঘদিন প্রেম করে আসছে । এরই সুবাদে শুক্রবার রাত ৯ টায় প্রেমিকার সাথে গোপনে দেখা করতে আসলে হাতেনাতে জনতার আটক হয় প্রেমিক যুগল ।
মিশু আক্তার সাংবাদিকদের জানান, আলাউদ্দিন এর সাথে কয়েক বছর যাবৎ প্রেম চলছে । সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে একাদিকবার মেলামেশা করেছে আলাউদ্দিন। আলাউদ্দিন যদি আমাকে বিবাহ না করে তাহলে আমি আত্নহত্যা করবো। মেয়ের বাবা বলেন এর আগে ও আমি কামাল মেম্বার কে জানিয়েছি কিন্তু তিনি কোন সাড়া শব্দ করেননি। পরে ইলিশা পুলিশ ফাড়ির এ এস আই সুজন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে আলাউদ্দিন কে উদ্ধার করে ভোলা থানায় নিয়ে আসে। এদিকে স্থানীয়রা জানান, ওয়াবদা কামাল এলাকায় প্রভাবশালী সে টাকার বিনিময়ে আবার ছেলে কে ছাড়িয়ে নিয়ে যাবে কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। এ বিষয়ে ভোলা সদর থানার ওসি ছগির মিঞা জানান, আমি বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নিবো।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.