এম রহমান রুবেল।। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ৬ নং ওয়াডে পূর্ন নির্বাচনে মাধ্যমে জনতার রায়ে বিপুল ভোটে নির্বাচিত হন রাজাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান খান।
বৃহস্পতিবার ২৮ জানুয়ারি রাজাপুর ৬ নং ওয়াডে পূর্ন নির্বাচনে ২৩৪৪ ভোট পেয়ে নৌকা মার্কা নিয়ে মিজানুর রহমান বিজয়ী হন। পরে রাজাপুরের জনগন চেয়ারম্যান মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করে নেয়। এসময় মিজানুর রহমান রাজাপুরের জনতার উদ্দেশ্য বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। যতদিন বেচে আছি আমি রাজাপুরের মানুষের পাশে বিপদে-আপদে আছি, ছিলাম এবং ভবিষ্যৎতে থাকবো।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল