নিজেস্ব প্রতিবেদক।। ভোলার সদরের বাপ্তা ইউনিয়নে বুুড়ি মসজিদ এলাকায় অটোরিক্সার নিচে পড়ে তামান্না (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতি বার (২৯মার্চ ) বিকালে বাপ্তা ইউনিয়ন ৫ নং ওর্য়াড বাপ্তা বুড়িমসজিদ এর সামনে এ ঘটনা ঘটে । নিহত তাম্মানা বাপ্তা ২ নং ওয়ার্ডের মো: শাহে আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় তামান্না মায়ের সঙ্গে অটোরিক্সা করে ভোলা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বুড়িমসজিদ এলাকায় আসলে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রাস্তার মাজখান দিয়ে দৌড়দিয়ে যাওয়ার সময় ভোলার দিক থেকে আসা একটি অটোরিক্সার নিচে হঠাৎ পরে যায়। এতে অটোরিক্সার চাকাগুলো তামান্নার বুকের উপর দিয়ে গেলে তামান্না গুরুতর আহত হয়।
আহত অস্থায় প্রথমে তামান্নাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে তামান্নার গুরতর অবস্থার কারনে কর্তব্যরত ডাক্তার বরিশাল নিয়ে যাওয়ার জন্য বলেন বরিশাল নেওয়ার পথেই স্প্রিড বোর্ডে তামান্নার মৃত্য ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল