প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০১৯, ২:০২ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে নৌ-পুলিশের অভিযানে ৫০হাজার মিটার জাল আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ ফাড়িরঁ অভিযানে ৫০ হাজার মিটার জাল আটক করা হয়েছে। ২৫ই এপ্রিল রবিবার ভোর ৬টায় মির্জাকালু নৌ ফাড়িরঁ ইনচার্জ আবদুর রাজ্জাক, এএসআই মনির হোসাইন, কনষ্টেবল জাহাঙ্গীর আলম, কনষ্টেবল আ: আলিম, এম,এ,ফয়েজ‘র নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও ৫০হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে নৌ ফাড়িরঁ ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, সারকারী বিধিমালা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.