প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০১৯, ১:০৮ অপরাহ্ণ
ভোলার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহন

এম রহমান রুবেল :
দ্বীপ জেলা ভোলার ০৭ উপজেলার ৭ জন চেয়ারম্যান এবং ১৪ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন। বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাশ (অতিরিক্ত সচিব)। শপথ অনুষ্টানে ভোলা সদর, বোরহানউদ্দিন,দৌলতখান,লালমোহন, তজুমদ্দিন,চরফ্যাশন, মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি সহ অন্যান্য জেলা প্রশাসেনর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.