প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০১৯, ৪:১৮ অপরাহ্ণ
১৩ ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ

এম রহমান রুবেল/ আরিফ হোসেন:
ভোলা সদর উপজেলার মাসিক মিটিং এ ২য় বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন ও ৩য় বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ কে ভোলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন শ্রেনীর কর্মকর্তারা ফুল দিয়ে বরন করে নেন। রবিবার সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি মোশারেফ হোসেন বলেন, আমি ২য় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজেকে আজ ভাগ্যবান মনে করেছি কারন মানুষের সেবা করার সুযোগ আল্লাহ পাক সবাইকে দেয় না। আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি তাই আমি যতদিন বাচবো মানুষের সেবা করে সেবার মধ্যে দিয়ে ই বেচে থাকবো।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.