প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০১৯, ৪:৪০ অপরাহ্ণ
ভোলায় নির্মান শ্রমিকলীগের জেলা কার্যালয়ের শুভ উদ্ভোধন

মোঃ জামিল হোসেন/ আরিফ হোসেনঃ
মহান মে দিবস ২০১৯ কে সামনে রেখে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ ভোলা জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ২য় বারের মত নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন । রবিবার বিকাল ৫ টার সময় হাজী শামসুদ্দিন আহমেদ মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্টিত নির্মাণ শ্রমিক লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকদের আইকন সামস উল আলম মিঠু, জেলা নির্মাণ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ মহসিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম, ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, জেলা যুবলীগের সহসভাপতি মোঃ কবির হোসেন, যুবলীগ নেতা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন লাবু, জেলা যুবলীগের সহসম্পাদক রাজ্জাক হোসেন শিমুল প্রমুখ।এছাড়া বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নির্মাণ শ্রমিক জনতা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্মাণ শ্রমিক লীগ সভাপতি নাজিউর রহমান নাজু। নির্মাণ শ্রমিক লীগ নেতারা জানান আগামী এক মে মহান মে দিবসে তারা বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.