প্রেস বিজ্ঞপ্তি ॥
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভোলা শাখার পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবি সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরন করা হয়েছে । সোমবার বিকেলে ইসলামী ব্যাংক ভোলা শাখায় সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে শিক্ষা উপহার সামগ্রি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক।
ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার হোসাইন মাহমুদের সঞ্চালনায় শিক্ষার্থীদের অভিবাবকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক মো:মিজানুর রহমান, বোরহান উদ্দিন হাফিজ ইব্রাহিম কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ আজমল হুদা মিঠু ।
স্বাগত বকক্ত রাখেন পল্লি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুজ্জামান । ইসলামী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী জাওয়াদ বিন মিজান ।
অনুষ্ঠানে বক্তরা ইসলামী ব্যাংকের জনকল্যান মুলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে শিক্ষা উপহার প্রদান সহ ইসলামী ব্যাংক আরো অনেক জনকল্যান মুলক কাজ করে থাকে। ইসলামী ব্যাংকের মত যদি আমাদের দেশের আরো অন্য সকল ব্যাংক ও ধনি বেক্তিরা জনকল্যান মুলক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশ থেকে দারিদ্য দুরিকরন সম্ভব হবে এবং বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তবে প্রফেসর পারভীন আখতার বলেন শিক্ষর্থীরা আগামি দিনের ভবিষ্যত । শিক্ষার্থীদের লেখাপরার পাশাপাশি উত্তম চরিত্র গঠন করতে হবে । শিক্ষার্থীদের শিক্ষা উপহার প্রদান করে ইসলামী ব্যাংক যে উৎসাহ মুলক কাজ করছে । প্রধান অতিথি সকলকে শিক্ষা মুলক কাজে সহায়তার আহব্বান জানান ।
এই বছর ইসলামী ব্যাংক ভোলা শাখার পক্ষে থেকে ৩৯৩ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স,পেন্সিল বক্স, কলম ,জ্যামিতি বক্স ,স্কেল ও খাতা প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল