প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০১৯, ১১:০০ পূর্বাহ্ণ
ভোলা পৌরসভার ১৫ হাজার নারী-পুরুষ পেলো এমপি তোফায়েল আহমেদ এর ঈদ উপহার

এম রহমান রুবেল:
ভোলা সদরের পৌর সভার পৌরবাসিরা পেলো ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির ঈদ উপহার পেলো ১৫ হাজার নারী - পুরুষ। পবিত্র ঈদ-উল-ফিতর আগত। ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পৌরসভার সর্বস্তরের ১৫ হাজার নারী - পুরুষের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন ভোলা সদর আসনের এমপি জিবন্তকিংবদন্তী বষিয়ান নেতা তোফায়েল আহমেদ এমপি। প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি ও নগত অর্থ বিতরন করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন আঃলীগের এই বষিয়ান নেতা। শনিবার সকাল ১০টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই পৌরসভার ৮ টি ওয়াডে নারীরা এসে জড়ো হতে থাকেন ভোলা পৌরসভার বাংলা স্কুল মোড় ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় । শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় বাংলা স্কুল মোড় ওবায়দুল হক কলেজ মাঠ প্রাঙ্গন সহ আশপাশের এলাকা। এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। ভোলার ২০ লাখ জনতার অঅভিভাবক ভোলা সসদর আসনের সংসদ সদস্যর ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও ছিলনা অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে পৌরসভার সর্বস্তরের নারী পুরুষের মাঝে শাড়ি বিতরণ করেন। শাড়ি বিতরণের উদ্বোধন কালে তোফায়েল আহমেদ বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। এ সময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন, জেলা আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলারপরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক নজুরুল ইমলাম গোলদার, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্টানটের সভাপতিত্ব করেন, পৌর আঃলীগের সভাপতি নাজিবুল্যাল নাজু, এসময় উপস্থিত ছিলেন পৌর আঃলীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবু ছায়েম, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল
Copyright © 2026 জনতার বাণী. All rights reserved.