এম রহমান রুবেল
ভোলার বাপ্তা ইউনিয়নের মধ্য চরনোয়াবাদ এলাকা থেকে অভিযান করিয়া মোঃ মনির (৪০) নামে একজনকে আটক করে ভোলার ডিবি পুলিশের একটি টিম।
৫/১২/১৯ ইং তারিখ সকাল ১০.৫০ মিনিটের সময় জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবির সহযোগিতায় ডিবি এসআই আবু জাফর বিশ্বাস তার সঙ্গি ফোর্সদের নিয়ে মধ্য চরনোয়াবাদ এলাকার আব্দুল বারেকের ধানী জমির ভিতর থেকে অভিযান করিয়া চরনোয়াবাদ ৪ নং ওয়াডের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মোঃ মনির (৪০) কে ৫ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মনিরের নামে মাদকদ্রব্য আইনে ভোলা থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি ওসি সহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল