আবদুল্লাহ নোমান ॥
দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে প্রতিবছরের ন্যায় এবারও ২৩ ফেব্রুয়ারি দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে অংশগ্রহন করে ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, বাংলা,ভুগোল, সমাজকর্ম, ইতিহাস,ইসলামের ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রানীবিদ্যা, গনিত, পদার্থ বিজ্ঞান বিভাগ সহ রেডক্রিসেন্ট এবং একাদশ-দ্বাদশ শ্রেনী মিলে শিক্ষার্থীরা ১৮ টি স্টলে পিঠা উৎসবে অংশগ্রহন করে।
দিনব্যাপি পিঠা উৎসবে বিভিন্ন স্টলে তারা পিঠা, চিরনি, রেডক্রিসেন্ট পিঠা, গামা, ডাব পিঠা, মুরালী, আলফা পিঠা, সিম্ফুল পিঠা, সামুক ও বিবিখানা পিঠাসহ ব্যাতিক্রমী নানা আইটেমের পিঠার দেখা যায় স্টল গুলাতে।
ভোলা সরকারি কলেজে এ বছর সবচেয়ে বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনে প্রদর্শনীতে আরো দেখা মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখোরোচক পিঠা । এবার ১৮টি স্টলের পিঠা উৎসবে ১ম স্থান অর্জন করে ব্যবস্থাপনা বিভাগ, ২য় স্থান অর্জন করে ইংরেজী বিভাগ এবং ৩য় স্থান অর্জন করে ন্যায় হিসাব বিজ্ঞান বিভাগ ।
সোমবার ২৪ ফেব্রুয়ারি ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ উপলক্ষে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের পর বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন ভোলা ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, ভোলা শেখ ফজিলাতুননেছা সরকারি মহিলা কালেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল