আবদুল্লাহ আল নোমানঃ
ভোলায় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে স্থানীয় পন্যের প্রভাব, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে এসএমই মেলা প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।গেস্ট অব আনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিষয়ের উপর আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো:মাহমুদুর রহমান এবং ভোলা বিসিকেব উপ-ব্যবস্থাপক মো:সোহাগ। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে স্থানীয় পন্যের প্রভাব, সমস্যা ও সম্ভাবনা এর উপর বিস্তারিত আলোচনা এবং মুল প্রবন্ধ পাঠ করেন ভোলা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: এরশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইউসুফ হাসান।
এসময় সেমিনারে বক্তরা বলেন বাংলাদেশে ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প বাংলাদেশের জন্য অর্থণৈতিক প্রবৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। বাংলাদেশ বিশ্বায়নের প্রতিযোগিতা যুগে ঠিকে থাকার জন্য বিভিন্ন স্থানে ১০০টির মতো অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এসব অঞ্চলে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রধিকার দিয়ে যাচ্ছে। পাশাপাশি কৃষি পণ্য যাতে পচনশীলতার হাত থেকে রক্ষা করা যায় এবং পক্রিয়াজাত করনের জন্য গুরুত্বারোপ করে যাচ্ছে। এসময় বক্তরা আরো বলেন বাংলাদেশের ১ তৃতীয়াংশ যুবকদের সঠিক ভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে আরো এগিয়ে যাবে । কিন্তু লক্ষ করা যাচ্ছে বাংলাদেশের যুবকরা বর্তমানে সরকারি চাকুরীর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। পরে দেখা যায় যে অনেকেই চাকুরি না পেয়ে তারা যেমন পরিবারে বোঝা হয়ে দাড়ায় তেমনি রাষ্ট্রের জন্য একটি অভিশাপ বহন করে। বর্তমানে বাংলাদেশ সরকার বেকার যুবকদের আত্বর্কমসংস্থানের জন্য বিভিন্ন সুযোগ করে দিচ্ছে । বেকার যুবকদের একজন সফল উদ্যেক্তা তৈরীতে প্রশিক্ষনের পাশাপাশি তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। এই যুবকরা সফল উদ্যেক্তা হিসেবে সফল হতে পারলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।
এসময় বক্তরা আরো বলেন, ভোলাতে কৃষিভিত্তিক শিল্পের উজ্জল সম্ভবনা রয়েছে । এখানে পর্যাপ্ত পরিমানে ধান, নারিকেল, সুপারি, ফল-মূল, শাক সবজি মাছ সহ বিভিন্ন কৃষি জাত পন্য উৎপাদিত হচ্ছে । যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।
অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্দ্যেক্তা , ব্যবসায়ি সহ শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল