এম রহমান রুবেলঃ
ভোলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ উপলক্ষ্যে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
চাকরিরত অবস্থায় ভোলার যে সকল পুলিশ সদস্য জীবন বাজি রেখে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের স্মরনে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পণ করেন, ভোলা জেলা পুলিশ, জেলা প্রশাসক, ভোলা সদর থানা, দৌলতখান থানা, বোরহানউদ্দিন থানা, লালমোহন থানা, তজুমদ্দিন থানা, চরফ্যাশন থানা, মনপুরা থানা, শশীভুশন থানা, দক্ষিন আইচা থানা পুলিশ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, তজুমদ্দিন উপজেলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন দুলাল, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির আহমেদসহ ভোলা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকতাগণ।
মেমোরিয়াল ডে উপলক্ষে নিহত সাত পুলিশ সদস্যর পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতারণ করেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল