এইচ এম সুমন
ভোলায় জমি জমাকে কেন্দ্র করে প্রতিবন্ধী কে মারধর করেছে। শুক্রবার (২০মার্চ) সকাল দশটার সময় বাপ্তা ৭নং ওয়ার্ডে মিজি বাড়িতে জায়গা জমি কে কেন্দ্র করে প্রতিবন্ধী কে মারধর করার ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা যায়, মিজি বাড়ির রহিমা বেগম দীর্ঘদিন যাবৎ তার জমি ভোগ করে আসলেও একই বাড়ির বিল্লাল গ্রুপ রহিমা বেগমের জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দিলে তারা রহিমার প্রতিবন্ধী নাতনিকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে।
রহিমা বেগম জানায়,বিল্লাল গ্রুপ দীর্ঘদিন যাবৎ আমাদের উপরে মামলা-হামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আমাদের জমি ভোগ করার চেষ্টা করে।শত মামলা ও হয়রানি করার চেষ্টা করে ব্যর্থ হলে তারা গায়ের জোরে আমাদের জমির গাছ কাটতে আসে। আমরা আমাদের গাছ কাটতে বাধা দিলে বিল্লাল গ্রুপ আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে ও আমার প্রতিবন্ধীর নাতনিকে গুরুতর জখম করে হাসপাতালে পাঠায়।
মোহাম্মদ বিল্লাল জানায়, গাছ কাটা নিয়ে রহিমাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব হয় নাই। জায়গা জমির যে অভিযোগ তারা করেছে তা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে যে রায় আসে তা আমরা মেনে নিব।
স্থানীয় হারুন মেম্বার জানান,তাদের এই বিষয়টি ফয়সালা করার জন্য আমি দীর্ঘদিন চেষ্টা করেছি। দুই গ্রুপের কেউই মীমাংসা করতে রাজি হয় না।
বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যানের আলহাজ্ব ইয়ারুল আলম বিপ্লব মোল্লার সাথে বারবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল