এম রহমান রুবেলঃ
ভোলা সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা মাসরুর মাহমুদ নিলয়ের নেতৃত্বে শান্তিরহাট গ্রামের বেড়িবাঁধে থাকা দুই শতাধিক জেলে পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়েছে।
জেলা ছাত্রলীগ নেতা মাসরুর নিলয় বলেন, ছাত্রলীগ দেশের যে কোন দুর্যোগে অতীতেও মানুষের পাশে দাঁড়িয়েছিলো। বর্তমানেও পাশে আছে। এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা নয়ন, তমাল রহমান, ফজলে রাব্বি, সুশান্ত, কর্ন দে, তন্ময়, ক্লিনটন সহ স্থানীয় অনেক নেতা কর্মী।
পরে শান্তিরহাট বাজারের দোকানের সামনে ক্রেতাদের ও বিক্রয়দাতাদের নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করেন তারা। এবং পারস্পরিক সচেনতা বৃদ্ধি করতে উপস্থিত জনসাধারণকে সচেতন হওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়।
নীলয় সকলকে বলেন, সরকার নির্দেশ মত চলতে সরকার নির্শেদ না দেওয়া পর্যান্ত সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়।
তিনি বলেন, হতদরিদ্র দিন মজুরদের জন্য সরকার খাদ্যর ব্যাবস্থা করেছে এবং সকলকে বাসায় থাকার অনূরোধ করেন নীলয়।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল