তানভীর আহমেদঃ দৌলতখান প্রতিনিধি।।
দৌলতখান উপজেলায় রাড়ি জঙ্গল মোরে মৎস্য অভিযান চালিয়ে ১ লক্ষ বাগদা রেনু আটক করেছে উপজেলায় মৎস্য বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় থেকে মধ্য রাতে পর্যন্ত বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালিয়ে এ রেনু জব্দ করে। এ সময় এসময়ে মৎস্য অফিসারের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পোনা মজুতকারি ব্যবসায়ীসহ কর্মচারীরা। পরে রাত সাড়ে বারোটায় মেঘনা নদীতে এসব বাগদা রেনু অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও উপজেলায় সিনিয়র মৎস্য অফিসার মাহাফুজুর হাসনাইন এবং দৌলতখান থানা অফিসার ইনচার্জ বজলার রহমান।
সমুদ্র এবং নদীতে বাগদা চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাফুজুর হাসনাইন বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপকুলীয় এলাকার গরীব মানুষদের প্রলোভিত করে সমুদ্র উপকুল এবং তৎসংলগ্ন নদী মোহনা থেকে বাগদা ও গলদা রেনু আহরন করে আসছে। কঠোর নজরদারি এড়িয়ে এসব রেনু মজুদ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। তবে পোনা জব্দ করা গেলেও পালিয়ে যাওয়ার কারনে চক্রের কাউকে আটক করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল