স্টাফ রিপোটারঃ
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে শুক্রুবার সকাল ১০.৩০ মিনিটের সময় বাপ্তা শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে স্থানীয় অসহায় কৃষক, দরিদ্র ও কর্মহীন দরিদ্র দিনমজুন ৭৫ জন পরিবারের মাঝে ক্লাবের নিজ অর্থায়ন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মনির হোসেন, কামরুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক আলি আকবর প্রমুখ।
এলাকার গন্যমান্য ব্যাক্তি, বিভিন্ন মিডিয়া কর্মী এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত রাখারও অঙ্গীকার করা হয়।
এই সময় প্রতিষ্টাতা সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, সারা দেশে করোনার ভয়বহ দুর্দিন অসহায়দের পাশে আমাদের সামর্থ অনুযায়ী আমরা ১০ কেজি চাল,১ কেজি ডাল,৫কেজি আলু,১কেজি লবন,১ টি সাবান আমরা বিতরন করি।
পর্যায়ক্রমে অসহায় দিনমজুর হতদরিদ্র পরিবারের মাঝে আমাদের খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল