তানভীর আহমেদ দৌলতখান( ভোলা)
দৌলতখান উপজেলার চরখলিফা ইউপি ৯ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা মোঃহাফেজ এর ছেলে সফিজল (৫০) কে আহত অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। তিনি জানান তাদের ২০ শতাংশ জমি দৃর্ঘ দিন যাবত একই বাড়ির আবজাল,আজগর,আকবর,"রা দখল করে ভোগ দখল করছে। জমি ফেরৎ চাইতে গেলে তারা বিভিন্ন সময় প্রাণ নাসের হুমকি দেয়। বহু বার সালিশ বৈঠক হলেও তারা জমি ফেরৎ দিচ্ছেনা। সফিজল জানান গত ২১-০৪-২০২০ তারিখ সন্ধ্যা ৬ টায় বাড়ির সামনে দিয়ে আসার সময়। মসজিদের সামনে তার ছেলে রাছেল(২২) উপর হামলা করে আবজাল, আনোয়ার,আজগর,আকবর সহ ৮ থেকে ১০ জন। তিনি ছেলেকে বাচাতে এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মার ধর করা হয়।তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা চলেযায়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সফিজল বাদি হয়ে থানায় অভিযোগ দাখিল করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল