এম রহমান রুবেলঃ
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় হতদরিদ্র দিনমজুর ১৭০০ পরিবারের মাঝে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আঃলীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহর নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে মাঠে দুরুত্ব বজায় রেখে উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

২৩/০৪/২০/ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী হিসেবে ডাল, আলু, বুট, পেয়াজ,চিরা বিতরন কার্য়ক্রম শুরু করেন উপজেলা ইউএনও মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদর রহমান, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দে, ইউনিয়ন আঃলীগের সহ সভাপতি মুসফিকুর রহমান, বাপ্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি হাসনাঈন আহমেদ হাস্ন সহ স্থানীয় ওয়াডের মেম্বারগন।
এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজান বলেন, আপনাদেন চেয়ারম্যান অনেক ভালো। আপনাদের জন্য যা করতেছে এটা বিরল আপনিরা তার জন্য দোয়া করবেন যেন সব সময় এই ভাবে আপনাদের পাশে থাকতে পারে।
চেয়ারম্যান বিপ্লব বলেন, আমার যতটুকু স্বামর্থ আছে সেই অনুযায়ী আমি ব্যক্তি গত ভাবে আপনাদের জন্য করে যাব তবু ও আপনিরা সরকারের নির্দেশ মেনে ঘরে থাকুন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ্য থাকুন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কেউ না খেয়ে মরবে না।
তিনি আরো বলেন, আজ আমার মত যদি সকল বিত্তবান ও স্বহ স্বহ ইউনিয়নের চেয়ারম্যানেরা এগিয়ে আসতো তাহলে সরকারের এতটা কস্ট হতো না তাই তিনি সকলকে দেশের এই ক্লান্তিলগ্নে হতদরিদ্র দিনমজুর পরিবারের পাশে এগিয়ে আসার অনুরোধ জানান।
তিনি সকলের উদ্দেশ্য বলেন, আমার ইউনিয়নে অনেক মধ্য বিত্ত শ্রেনীর অনেক লোকজন আছেন কেউ কস্টে থাকলে আমাকে ফোনে জানাবেন আমি আপনাদের বাসার সামনে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌছে দিব।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল