এম জামিল হোসেনঃ
ভোলা সদর উপজেলায় করোনা সচেতনা বৃদ্ধিতে আলিনগর ইউনিয়নের রাস্তায় রিক্সাচালক দিনমজুরদের মাঝে জনপ্রতি একটি মাক্স ও একটি লাক্স সাবান বিতরন করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ বশির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবলীগ নেতা বর্তমান উপজেলা আঃলীগের প্রচার সম্পাদক মোঃ নাগর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ইসরাফিল ইফাত প্রমুখ।

এসময় চেয়ারম্যান বশির বলেন, অসহায় দিনমজুর হতদরিদ্র রিক্সাচালক তারা বুজে না করোনা ভাইরাস কি? তাই তাদের সচেতনা করতে আজ প্রতিদিন আজ ও রাস্তায় তাদের কে সচেতন করতে তাদের মাঝে ১০০ টি সাবান ও ১০০ টি মাক্স বিতরন করি এবং তাদের বলি সব সময় সাবান দিয়ে হাত ধুতে এবং জনসমগনে মাক্স ব্যবহার করতে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল