ভোলার জনপ্রিয় শিক্ষক মানুষ গড়ার কারিগড় অধ্যক্ষ রফিকুল ইসলামকে ডাক্তারের ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।

ভুল চিকিৎসায় গত এক মাসে ১৪ শ টাকা দামের ৪০ টি ইনজ্যাকশন দিয়েছেন অধ্যক্ষ  রফিক স্যারের দেহে। ইনজ্যাকশনের পার্শ্ব-প্রতিক্রিয়ায় হার্ট এ্যাটাক হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন।

অধ্যক্ষ  রফিকুল ইসলামের পরিবার ও  অন্য ডাক্তাররা।

বরিশাল থেকে আসা  ডাক্তার ফরহাদ হোসেনের চরম ভুলের খেশারতে আজ ভ সম্পাদক, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভোলা মেডিকাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলাম সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

১০ জুন   তার নিজ বাড়িতে এই শিক্ষকের জানাজা অনুষ্ঠিত হবে।

১০ জুন রাত ৩ টায় তার চরনোয়াবাদের ভোলা আলিয়া মাদ্রাসা সড়কের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে জনতার বাণী.কম পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিস্তারিত আসছে…… চোখ রাখুক আপনাদের প্রিয় পত্রিকার দিকে।