এম রহমান রুবেল।।
ভোলায় বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন আবদুল হাসেম মাল (৮০) নামের এক বৃদ্ধ।
দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুর ২.৩০ এ ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাসেম মাল সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রুহিতা গ্রামের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল হাসেম এর মেয়ে চট্টগ্রাম থাকে সেখান থেকে আসবে শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে জান তিনি। দুপুরে ভোলার বাসস্ট্যান্ড থেকে তালতলী বাজারে বোরাক থেকে নেমে বাড়ি যাওয়ার সময় চরফ্যাশন থেকে আসা ভোলামূখি বাস তাকে চাপা দেয়।
এসময় দূর্ঘনার খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ছুটে আসেন।
এবং সাথে সাথে খবর শুনে
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহতের পরিবারকে শান্তনা দেন।
পরে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আমরা পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আছি।
এখানে সাধারণ জনগণ অনেক উত্তেজিত ছিলো, এ ঘটানার বিচার চেয়েছেন। আমরা জনগনকে আসস্ত করেছি বিষয়টি বাসমালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবার এবং পুলিশের উপস্থিতে সমাধান করে দিব।
ঘটনার পর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিলো। আমরা জনগনের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনার সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়ক বাস চলাচল বন্ধ থাকবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহন করা
হবে। এ ঘটনায় তালতলী এলাকায় সাধারণ জনগনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সেখানকার জনগন ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বশির আহমেদ ও প্রশাসনের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করেন আর যাতে সময় লস করে এখানে এসে দ্রত গতিতে বেপরোয়া ভাবে গাড়ি না চালান তার একটি বিহিত চান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল