এম রহমান রুবেল।।
‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ এ স্লোগানকে ধারণ করে ভোলায় জেলা আ'লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।।
সোমবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম
বক্তব্য রাখেন, জেলা আ'লীগের উপ দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, উপজেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পৌর আ'লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহ আলম, অধ্যক্ষ শাফিয়া খাতুন,প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক আবু ছায়েম, যুগ্ন আহ্বায়ক আবিদুল আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম রহমান রুবেল,এম জামিল হোসেন, আকবর হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এরপূর্বে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল