স্টাফ রিপোটার।।
ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে ১ কেজি ২ গ্রাম গাঁজা সহ একজন কে আটক করেছে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ ফরিদ ও তার সঙ্গীও ফোর্স সদস্যরা।
শনিবার ১২/০৩/২০২২ তারিখ ১.৩৫ মিনিটের সময় ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ ফরিদ এন নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই সুজন, এএসআই গুলজার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট রিয়াজ এর চা দোকানের সামনে ব্লকের উপর হইতে মোঃ মনির হোসেন (৩২), পিতা-মৃত আবদুর রশিদ, সাং-মহেষখালি,লালমোহন ভোলা কে ১(এক) কেজি ২০০(দুইশত) গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল