এম রহমান রুবেল।।
ভোলায় বিএনপি জামাত নৈরাজ্য কারীদের আতঙ্কের নাম ও ভোলার রাজপথ যার দখলে থাকে কর্মীরা যাকে রাজপথে কাছে পেলে নির্দ্বিধায় দলের জন্য জীবন দিতে প্রস্তুত সে হলো তৃনমুল আ'লীগ নেতা কর্মীদের আস্তাভাজন জননেতা জীবন্তকিংবদন্তী ভোলার অভিভাবক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সিপাহী সালা জেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনতার জনপ্রিয় নেতা আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।
জহুরুল ইসলাম নকিব ভোলার নিবেদিত প্রাণ আওয়ামীলীগ তথা গরিব ও অসহায়দের অতি আপনজন ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি, কাচিয়া ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি সকলের কাছে খুব সু পরিচিত নাম আলহাজ্ব জরুরুল ইসলাম নকিব।
দুর্দিনে সবার আগে যে মানুষটিকে তৃনমুল নেতা কর্মীরা কাছে পায়। ব্যাক্তিগত ও সমাজিক সমস্যায় আপন হয়ে যে মানুষটি সকলের বিপদে আয়েসী জীবন রেখে অসহায়দের কাতারে নেমে এসে বিপদ মোকাবেলায় এক সাথে কাজ করেন। মেঘনার ভাঙ্গনে রাজাপুর ইলিশা ধনিয়া কাচিয়ার মানুষ যখন দিশেহারা তখন ও এই মানুষটি ই ছিলেন জনতার কাতারে। মরণ ব্যাধি করোনা যখন হানা দিয়েছে মানুষের প্রাণ নিতে, তখন জীবনের ঝুকি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে আবারো সাধারণ মানুষদের কাতার নেমে এসে নদীর পাড়ের গ্রামে গ্রামে গিয়ে অসহায়দের খুঁজে বের করে তাদের কে সরকারের পাশাপাশি জননেতা তোফায়েল আহমেদ এমপি ও তার ব্যক্তিগত উদ্যোগে ও সাহায্যে সহযোগিতা করেছেন।
সাহায্যের পাশাপাশি তাদের শক্তি ও সাহস যুগিয়েছেন। এই পরিশ্রমী মানুষটি আজ শুধু সদর উপজেলার মানুষের আপনজনই নন ভোলার আওয়ামীলীগ নেতা কর্মীদের হৃদয়ের মনিকঠোয় স্থান করে নিয়েছেন।
২০০১ সালে আওয়ামী নেতা কর্মীরা যখন দিশেহারা ছিলো তখন নেতাকর্মীদের পাশে যে মানুষটিকে সর্বদা পাওয়া গেছে তিনি হলেন ভোলার তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের অতি আপনজন জহুরুল ইসলাম নকিব।
২০০১ সালে রাজ পথ না ছেড়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল আন্দোলন সংগ্রামে উৎসাহ যুগিয়েছেন এই আপোষহীন নেতা। যাকে আমরা ভোলায় বিএনপি জামাতের আতঙ্ক জহুরুল ইসলাম নকিব চেয়ারম্যান হিসেবেই চিনি।
সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের এমপি মহোদয়ের বিশ্বস্থ হাতিয়ার আস্থাভাজন হয়ে দল গঠনে রাজপথে থেকে দল কে শক্তিশালীতে রুপান্তরিত করতে কাজ করে গেছেন নিরলস ভাবে।
ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়া তৃণমূল আওয়ামীলীগের এ প্রান শক্তি ভোলা জেলায় সফলতার সাথে কাজ করে ভোলার তরুণ সমাজকে আওয়ামী রাজনীতিতে আকৃষ্ট করে ভোলার আওয়ামীলীগকে শক্ত ভীতের উপর দাড় করার চেষ্টা করেছেন।
তৃনমুল নেতা কর্মীদের দাবি সাবেক ছাত্র ও যুব নেতা বর্তমান জেলা আ'লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব কে আসন্ন ভোলা জেলা আ'লীগের কাউন্সিলে তার যোগ্যতা অনুসারে দলকে আরো বেশি শক্তিশালী করতে তাকে তার কাঙ্গিত পদে মুল্যায়ন করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল