সিমা বেগম (ভোলা জেলা প্রতিনিধি)।।
সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় আধুনিক এবং দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ ‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনেতিক অগ্রগতি সামনে রেখে পূবালী ব্যাংক লিমিটেড এর বাংলাবাজার উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লিমিটেড এর বাংলাবাজার উপশাখা উদ্বোধন উপলক্ষে বুধবার (১৭ আগষ্ট)সকাল ১১টার সময় ভোলা সদর উপজেলার বাংলাবাজারের দক্ষিণ মাথায় আজারআলী ফাতেমা খানম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উত্তর পাশে অবস্থিত বশির টনি মার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ মাহারুফ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপ ও বরিশাল অঞ্চল প্রধান মোঃ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক বাংলাবাজার শাখার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
পূবালী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক জনাব আব্দুস সাত্তার এর সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদধসহ বাংলাবাজারের ব্যবসায়ীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল