স্টাফ রিপোটার।।
বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভোলা বরিশাল নৌরুটের লঞ্চ, স্পিড বোট
সকল নৌযান গত ৩ তারিখ থেকে বন্ধ থাকে।
সমাবেশের কারণে লঞ্চ ও স্পিডবোট মালিকেরা সহিংসতা এড়াতে বোট বন্ধের সিদ্ধান্ত নেয়।
এবিষয়ে স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলেউদ্দিন পাটোয়ারী জানান,বরিশলর সাথে ভোলার নৌ চলাচল বন্ধ থাকার কারনে বরিশালের স্পিড বোট চালকরা ভেদুরিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী ও ডাক্তার, রোগী এবং সাধারন জনগন ভীর জমায়েত করলে যাএীদের কাছ থেকে ৩৫০ টাকার পরিবর্তে জন প্রতি ৫০০ টাকা করে ভাড়া আদায় করার অভিযোগ ওঠে।
স্পিড বোট চালকরা যাএীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুকে পোস্ট হয়।
সভাপতি দুঃখ প্রকাশ করে বলেন, বরিশালের সভাপতি -সম্পাদক দের সাথে কথা বলবো যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান যারা আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করায় আমি এর প্রতিবাদ জানাই।
এদিকে ভোলার স্পিড বোট চালকরা গত ৩ তারিখ থেকে স্পিড বোট চলাচল বন্ধ রাখলেও বরিশালের স্পীড বোট চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল