স্টাফ রিপোটার।।
ভোলার চরসামাইয়া ইউনিযনে পূর্ব শত্রুতার জের ধরে ট্রলি চালক জব্বার নামে একজন কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার আকবর ফলোয়ান গংদের বিরুদ্ধে।
আহত জব্বার কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত জব্বার ভোলা জরনারেল হাসপাতালের ২১ নং বেডে চিকিৎসা সেবা নিচ্ছেন।
বুধবার আছরের নামাজের পর দালাল বাড়ি সংলগ্ন ফল সফির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত
আহত জব্বার জানান, আমি আছরের নামাজের পর ট্রলিতে করে কুটা নিয়ে সফি বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়ির দিকে যাইতে ধরেছি। পথে রাস্তায় আমার গাড়ির সাথে কারেন্টের তার লেগে ছিরে যায়।
তারটি ছিড়ে গেলে দৌড়ে এসে রতন ফলোয়ানের আকবর, ইউসুফ জব্বারের ছেলে আক্তার রতনের ছেলে জসিম, আঃ রবের ছেলে মাইন উদ্দিন, রতনের ছেলে মাকসুদ গংরা দা, লাঠি সোডা দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাঠিতে পরে যাই।
পরে আমি হাসপাতালের বেডে শুয়ে জানতে পারলাম আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।
আহত জব্বার আরো জানান,আমার সাথে আকবর গংদের সাথে দীর্ঘ দিনের জমি নিয়ে বিরোধ ছিলো সে সুবাদে আমাকে আজ একা পেয়ে এলোপাতাড়ি মার ধর করে।
অভিযুক্ত আকবর গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযাগ করা সম্ভব হয় নাই।
আহতের পরিবার জানান আমরা ভোলা থানায় অভিয়োগ দিয়েছি এবং আমরা এর ন্যায় বিচার দাবি করছি।
এদিকে ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্য মিজান আহত জব্বার কে দেখতে হাসপাতালে ছুটে যান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।
আইন শৃঙ্খল বাহিনীর কাছে তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার দাবি করেন।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান,এখনো অভিযোগ পাই নাই পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল