এম রহমান রুবেল।।
শিশুর শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।
এই ক্ষেত্রে কেবল শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিদেশি খেলাধুলার পাশাপাশি দেশীয় খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করে তুলতে হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে আদর্শ একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিশুর দেহ ও মননের সঠিক গঠনের জন্য বিনোদনমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। বিদ্যালয় হতে হবে শিশুর কল্পরাজ্যের মতো স্বপ্নীল। শাসন-বারণে ঘেরা কারাগার নয়।
স্কুলের গভর্নিং বডির সভাপতি এড. আব্দুল হামিদ এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক হাওলাদার,স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল মোর্শেদ চৌধুরী ও শহীদ জিয়া স্কুলের সহকারি শিক্ষক সাংবাদিক ইউনুস শরিফ সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র /ছাত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল