এম রহমান রুবেল ।।
ভোলা সদর উপজেলা পরিষদের পাশে পাখি এলাকায় সরকারি খাল দখল করে প্রশাসন ও স্থানীয় কাউকে তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা দোকান ঘর নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী।
পৌর ১ নং ওয়ার্ডের পাখির পোল ব্রিজ সংলগ্ন সরকারি খালের উপর আরসিসি পিলার দিয়ে এই দোকান ঘরটি নির্মাণ করা হচ্ছে।
ইতোমধ্যেই কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ করে বলেন, দোকান ঘরটি নির্মিত হলে বর্ষাকালে এলাকার পানি নিষ্কাশন ব্যহত এবং এভাবে খালের ভিতরে পিলার দিয়ে দোকান ঘর নির্মান করা হলে দিন দিন খালের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলবো এবং খালটি আমরা রক্ষা করতে না পারলে খালটি এক সময় ময়লা আর্বজনায় পরিপূর্ন হয়ে মরে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাখির পোল এলাকার একাধিক ব্যক্তি জানান, উপজেলাপরিষদের পাশে তিন রাস্তার মোড়ে ব্রিজের গোড়ায় সরকারি খালের উপর আরসিসি পিলার দিয়ে আব্দুস সালাম হাজ্বি নামে একজন দোকান ঘরটি নির্মাণ করছেন।
তিনি স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাকে কিছু বলতে সাহস পাচ্ছেন না।
তাদের অভিযোগ, খাল দখল করে এটি নির্মাণ করার ফলে বর্ষাকালে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটবে।
পৌর ১নং ওয়ার্ডের মামুস বলেন, ‘সরকারি খালে অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে দোকান ঘরটি নির্মাণ করার সময় আমি বাধা দিয়েছি। কিন্তু সালাম হাজ্বি বাধা উপেক্ষা করেই দোকান নির্মাণ করছেন।
অভিযুক্ত সালাম হাজির সাথে যোগাযোগ করতে গেলে তাকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি।
ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমি কাজ বন্ধ করে দিয়েছি কিন্তু কি ভাবে কাজ করছে কখন করছে আমি কিছুি জানি না। তবে কাজ যদি তারা করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
সরকারি খাল কাউকে দখল করতে দেয়া হবেনা।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল