এম রহমান রুবেল।।ভোলা জেলা আ'লীগ কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মাধ্যে দিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ ই আগস্ট) জেলা আ'লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ'র সভাপতিত্বে ও জেলা আ'লীগের সদস্য, উপজেলা আ'লীগের সাংগঠনিক আজিজুল ইসলামের সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, জেলা আ'লীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃশফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আ'লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃসফিকুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা, পৌর, নেতৃবৃন্দরা।
এসময় জেলা আ'লীগের সাধারন সম্পাদক তৃনমুল নেতা কর্মীদের আপনজন মঈনুল হোসেন বিপ্লব তার বক্তব্য বলেন"' জাতির পিতার দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি ছিলেন গরীবদের বন্ধু। ঠিক তেমনি অসহায়দের কষ্টেও তার হৃদয় সবসময় ব্যথিত হতো। গরীব ও অসহায়দের তিনি স্নেহ করতেন, সাহায্য করতেন।'
তিনি আরও বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুর অবর্তমানে একদিকে যেমন সংসার চালাতেন অন্যদিকে তিনি তাঁর ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাবস্থাও করেছেন। রাজনৈতিক নেতাদের দিয়েছেন বিভিন্ন পরামর্শ ও উপদেশ। এই মহীয়সী নারীর জন্মদিনে আমরা তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।'
বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও উক্ত দোয়া মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে প্রিয় নেতা সাবেক বানিজ্য মন্ত্রী ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে তবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল