একে এম গিয়াসউদ্দিন (চরফ্যাশন) ঃ
জুলাই শহীদদের স্মরণে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দিনব্যাপী জুলাই পূনর্জাগরণ উপলক্ষে এক বিজয় ও বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ আগস্ট)মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুস্থান দিবস উপলক্ষে সকাল নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি,সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ প্রশাসন একযোগে ১২জন শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো দিনব্যাপী সভা সমাবেশ করেছেন।
ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা'য় বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ ও বিজয় মিছিলে চরফ্যাশন সদর কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়।
মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ শেষে ফ্যাশন স্কয়ার চত্তরের পথসভায় প্রধান অতিথি বিএনপির সাবেক নির্বাচিত সংসদ সদস্য নাজিম আলম বলেন-ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। মানুষ ভোট ও ভাতের স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করবে।
পথসভায় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিযর সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক দপ্তর সম্পাদক মাওঃরফিক আছলামী ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ,বিএনপি নেতা প্রভাষক গোলাম আক্তার মইন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজি রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলি মর্তুজা মালতিয়া এবং উপজেলা, পৌরইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীর ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১০টায় কেন্দ্রীয় খাসমহল চত্তর থেকে
ভোলা -৪ চরফ্যাশন-মনপুরা'র ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের উল্লেখযোগ সড়কে গণ মিছিল বের করে মসজিদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
আছরবাদ ভোলা -৪ চরফ্যাশন-মনপুরা আসনের জামায়াতে ইসলামী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফা কামালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান রুবেল