ব্রেকিংঃ

মাদক ,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং , বাল্য বিবাহ প্রতিরোধে এ রব স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এম রহমান রুবেল ॥
মাদক ,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং , বাল্য বিবাহ প্রতিরোধে এ রব স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে ভোলা শহরের আবদুর বর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় অধ্যক্ষ ও ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাফিয়া খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন । প্রধান অতিথি তার বক্তব্যে আজকের শিক্ষার্থি আগামি দিনের ভব্যিষত। আজকের শিক্ষার্থীরাই আগামি দিনে এই দেশ পরিচালনা করবে। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। মাদক ,সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে ।
এসময় এ রব স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।