ভোলায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ৩

ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিনে সিএনজি ও ট্রাকের মূখোমূখি সংঘর্ষের ঘটনায় একসহ তিন যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এতে আরো ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ভোলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো: মিজান। এবং লালমোহন উপজেলার আজমেরি আরমিন ও রিয়াজ উদ্দিন। তবে রিয়াজ উদ্দিনের ঠিকানা পাওয়া যায়নি।
আজ রবিবার দুপুর ২ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা করেন সিএনজিটি। পরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকায় দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ৪ জন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আজমেরি আরমিনকে মৃত ঘেষণা করেন চিকিৎসকরা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
