তোমার বাড়ি কই গো নারী- -তোমার বাড়ি কই-

এম রহমান রুবেল।।
.মেয়েদেরকে নিয়ে
-সুন্দর একটা কবিতা লিখলাম-
“”যে কবিতার মাঝে লুকিয়ে আছে””
“”হাজারো নারীর কষ্ট
“”বাবার বাড়ি গায়ে””
“”শশুর বাড়ি ঐ””
-তোমার বাড়ি কই গো নারী-
-তোমার বাড়ি কই-
=সারা জীবন ভাত রাদিলি পরের হাড়িতে=
=আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে=
“”যেমন পরের ঘরে বেঁধে বাসা””
=বাস করে চড়ুই=
“”তোমার বাড়ি কই গো নারী””
=তোমার বাড়ি কই=
শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে
-যৌবন কাটে স্বামীর সাথে শশুরালয়ে-
“”বৃদ্ধকালে আশ্রয় নেই আর””
– বৃদ্ধাশ্রমে রই-
“”তোমার বাড়ি কই গো নারী””
“”তোমার বাড়ি কই””
