ব্রেকিংঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবা
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ভূমি অফিসে নামজারি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে গত ১৫ মে ২০২৬ ইং তারিখে কিছু অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে “সরকারি খরচ গ্রহণ” সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।প্রকৃতপক্ষে, নামজারি সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি ও বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কোনো প্রকার অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অবৈধ লেনদেনের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদকারী
রাবেয়া খাতুন
ভুমি কর্মকর্তা
পশ্চিম চরউমেদ ইউনিয়ন ভূমি অফিস, লালমোহন, ভোলা

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।