ব্রেকিংঃ

উপজেলা পরিষদের পক্ষ থেকে শিবপুরের ১০২ জনেকে বিভিন্ন ভাতার কার্ড প্রদান

এম রহমান রুবেল ॥
ভোলা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শিবপুর ইউনিয়নের ১০২ জনের মাঝে বিভিন্ন ভাতার কার্ড বিতরন করা হয়েছে । বুধবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন ৬০ জনকে বয়স্ক ভাতা , ২৮জন বিধবা ভাতা ও ১৪ জন কে প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরন করেন । এসময় ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।